• লিড নিউজ
  • জাতীয়

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করার অপেক্ষায় পাকিস্তান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠির এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূসকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।’

শাহবাজ শরিফ বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে।’পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয়।’

মন্তব্য (০)





image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

১

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাজধানীর যানজট কমাতে নতুন পরিকল্পনা

২

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ...

image

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই...

৩

নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি ...

image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

  • company_logo