ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা শিক্ষার্থীদের আর নেই। সেজন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল দিতে হবে। এইচএসসি ২০২৪ ব্যাচকে অবহেলা করা হচ্ছে।
এসময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন। ১. জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরীক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। ২. নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে সময় অপচয় হবে। ৩. বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। কারণ কোনো বোর্ড পরীক্ষা ৫-৬ মাস চলতে পারে না । ৪. অবিলম্বে এইচএসসি পরীক্ষর্থীদের এই দাবি মেনে নিতে হবে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)