• প্রশাসন

কুড়িগ্রামে ৮ মাসের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮ মাসের দুধের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার মোছাঃ আছিয়া বেগমের সাথে ৫ বছর পূর্বে মোঃ আজাদ আলী (৩০) এর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই নানাবিধ কারনে পারিবারিক কলহ লেগেই থাকতো। ৮ মাস পূর্বে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে। গত ১৭ আগস্ট গৃহবধু আছিয়া বেগম তার বাবার বাড়িতে অবস্থানকালে তার স্বামী ও শাশুড়ী এসে ভয়ভীতি দেখিয়ে ৮ মাসের দুধের শিশুকে নিয়ে যায়। পরে নাগেশ্বরী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে অভিযোগ দিলে রোববার (১৮ আগস্ট) নাগেশ্বরী থানার একটি চৌকস টিম আছিয়া বেগমের শশুর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo