ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল। এইচপি দলের করা ১৩৮ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নর্দার্ন টেরিটোরি করতে পারে ১১৭ রান।আজ রোববার ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ এইচপি। অসাধারণ এক ইনিংস উপহার দেন শামীম হোসেন। ৩৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৪৯ রানের জুটি করা মাহফুজুর রহমান রাব্বি করেন ২০ বলে ২১ রান।
টপঅর্ডারে অবদান রেখেছেন তানজিদ হাসান তামিম (১১ বলে ১৬), পারভেজ হোসেন ইমন (২৩ বলে ১৭) ও আফিফ হোসেন (১৬ বলে ২২)।জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল নর্দার্ন টেরিটোরি। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলে তারা। সপ্তম ওভারে অফস্পিনার আল ইসলাম ব্রেকথ্রু এনে দেন বাংলাদেশ এইচপিকে। এরপর দশম ওভারে টানা ২টি উইকেট শিকার করেন রাকিবুল হাসান।বাংলাদেশ এইচপির জন্য হুমকি হয়ে ওঠা জ্যাক ওয়েথারাল্ডকে (২৯ বলে ৩৪) বোল্ড করেন রাকিবুল। নতুন ব্যাটার লাকলান বেংকসকে প্রথম বলেই নিজের হাতের ক্যাচ বানান তিনি।
অধিনায়ক জে ডিকম্যানকে (১৬ বলে ১১) বোল্ড করেন রিপন মণ্ডল। এরপর আর নর্দার্ন টেরিটোরির ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। ৩টি উইকেট শিকার করেন রিপন, ২ উইকেট নিজের নামের পাশে লেখেন রাকিবুল। দিনের অপর সেমিফাইনালে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারায় অ্যাডিলেইড স্ট্রাইকার্স। ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)