• খেলাধুলা

নিজের অবসর নিয়ে যা বললেন অশ্বিন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ভারতের এই সময়ের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সাদা পোশাকে এরই মধ্যে ১০০ টেস্ট খেলা হয়ে গেছে তার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজের অবসর ভাবনার কথা জানিয়েছেন তিনি।টেস্টে এখন অশ্বিনের উইকেট সংখ্যা ৫১৬। ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক আরেক স্পিনার অনিল কুম্বলে। এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।

কিন্তু অশ্বিন সে রেকর্ড ভাঙতে চান না। সাফ বলে দিলেন, ‘আমি ওই রেকর্ড ভাঙতে চাই না। অনিল কুম্বলের ভক্ত আমি। আমি যদি ৬১৮টা উইকেট পেয়ে যাই, সেই ম্যাচেই অবসর নিয়ে নেব। ওটাই আমার শেষ ম্যাচ হবে।’কুম্বলে অবসর নেওয়ার বছর তিনেক পর অভিষেক হয় অশ্বিনের। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের জহর দেখিয়েছিলেন। সেই ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

অশ্বিন শুধু স্পিনার হিসাবে নয়, অলরাউন্ডার হিসেবেও ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ওয়ানডেতে ভারতের হয়ে ১১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৫৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে তার প্রাপ্তি ৭২ উইকেট।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo