• সমগ্র বাংলা

বোয়ালমারীতে বিএনপির ব্যবসায়ী নেতার উপর হামলা, আটক ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

 ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জয় সাহার ব্যবসয়ীক কার্যালয়ে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।

বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মো. আজিজুল শেখকে প্রধান আসামীকরে আটজনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার ১৫ ই আগষ্ট  এ মামলা রুজু হয়। 

মামলার বাদী সঞ্জয় সাহা জানান, বুধবার ১৪ ই আগষ্ট  দুপুরে আমার রাজনৈতিক বিএনপির প্রতিপক্ষ গ্রুপের  ১৭-১৮ জন একাধিক  মোটর সাইকেল যোগে বোয়ালমারী পৌরসভার কামারগ্রামের আমার কার্যালয়ে এসে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে পিটিয়ে পাঁচজনকে আহত করে।  ঘটনার সময় আকষ্মিকভাবে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হয়ে দুজনকে আটক করে।

তিনি আরো  জানান, এ হামলায় আমি সহ আমার দুইপুত্র সজীব কুমার সাহা ও রাজীব কুমার সাহা এবং গাড়ী চালক সাহিদ সিকদার আহত হন। 

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা রুজু হয়েছে। টুটুল ও দুখু নামের দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo