• খেলাধুলা

কবে ফিরবেন মেসি, এই প্রশ্নের উত্তর জানা নেই কোচের কাছে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ গত মৌসুমে মেসির হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথম লিগস কাপ শিরোপা ঘরে তুলেছিল ইন্টার মায়ামি। এই মৌসুমে সেই শিরোপা ধরে রাখতে মেসির ওপরই নির্ভর করছিল দলটি। তবে সেটি সম্ভব হয়নি। চোটে আক্রান্ত মেসিকে ছাড়া লিগস কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে মায়ামি। অথচ কবে ফিরবেন মেসি, সেই প্রশ্নের সঠিক কোনো উত্তর জানা নেই কোচ জেরার্ডো মার্টিনোর কাছে।সবশেষ কোপা আমেরিকা থেকেই চোটে ভুগছেন মেসি। চোটের কারণে সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি এই আর্জেন্টাইন মহাতারকা। ফাইনালে ভয়াবহ চোট পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। এরপর থেকেই মাঠের বাইরে তিনি, যা এখন বিপদে ফেলছে তার দল ইন্টার মায়ামিকে। লিগস কাপ থেকে বাদ পড়ার পর অন্য প্রতিযোগিতাগুলোতেও মেসিকে ছাড়া খেলতে হচ্ছে মায়ামিকে।

অথচ কবে নাগাদ মেসিকে পাওয়া যাবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই জেরার্ডো মার্টিনোর কাছে। মেসির ফেরা নিয়ে অনিশ্চিত মার্টিনো বলেন, ‘লিওর (মেসি) উন্নতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে। কিন্তু কখন সে দলের যোগ দেবে, তার এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না। সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদক মিশেলে কাউফম্যানও। তিনি বলেন, ‘এক সপ্তাহ পর, ২৪ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে। কিন্তু মেসি এখনো মাঠে আসেনি। এখনো সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে। এর আগে টাটা (মার্টিনো) বলেছিল— আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে। কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায়। তিনি বলেন, ‘মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না।‘ তার কথার এই পরিবর্তন নেতিবাচক বার্তাই দিচ্ছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo