ছবিঃ সিএনআই
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শুক্রবার (১৬ই আগস্ট) ভোররাতে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ আঁখি আক্তার (৩২) গোবিন্দপুর এলাকার বাবুলের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাবুল ও তার স্ত্রী আঁখি রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে আঁখি ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এসময় বাবুল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে আশেপাশের লোক ছুটে এলে স্ত্রী স্ট্রোক করেছে বলে সে কান্নাকাটি করতে থাকে।
তার এমন আচরণে সন্দেহ হলে এলাকাবাসী বাবুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্বামী বাবুলকে আটক করে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী বাবুলকে আটক করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)