• সমগ্র বাংলা

সংখ্যালঘুদের সম্প্রদায়ের পাশে বিএনপির নেতাকর্মীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালাচ্ছিল। এ ঘটনায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে  সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বিভিন্ন মন্দির ও বাসা-বাড়িতে পাহারা বসিয়েছেন ও বিএনপির নেতাকর্মীরা। এমন উদ্যোগে খুশি হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।

তারা বলেন, “ বিএনপির ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছেন। এটা খুবই ভালো লাগার। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সংঘাত চাই না।” (১৫ আগস্ট) রাতে বিভিন্ন মন্দির পরিদর্শনে যান  ও বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা হিন্দু ও বৌদ্ধ  সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি। কোনো দুষ্কৃতকারী যেন হিন্দু বৌদ্ধদের জানমাল ও মন্দিরে হামলা করতে না পারে সেজন্য পাহারার ব্যবস্থা করেছি। আমরা নিজেরাও বিভিন্ন মন্দিরে যাচ্ছি। হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলছি, কোনো সমস্যা হলে আমাদের জানাতে বলেছি।

এই দেশ সবার। এখানে হিন্দু,বৌদ্ধ-মুসলিম কোনো ভেদাভেদ থাকতে পারে না। আমরা সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই।”এইসময় উপস্থিত ছিলেন,সাতকানিয়া উপজেলার যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব এম.এ আব্দুর রহিম ঢেমশা ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক নরুল কবির, সদস্য সচিব আবুল কালাম আজাদ, ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আবদুল মজিদ, বিএনপির নেতা তারেক।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo