• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে সরকারি অস্ত্রসহ মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে শহরের রামপুর শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাহার মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ৯ এম এম পিস্তল, দুটি ম্যাগজিনে ভরা ও ১৩টি গুলি উদ্ধার করা হয়।

 এ ঘটনায় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার ভোরে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এক ব্যক্তি অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়। 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে মো. রুবেল নামে ওই যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি নাইন এম এম পিস্তল ও দুটি ম্যাগজিন ভর্তি ১৩টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিশ্চিত হন এটি সরকারি অস্ত্র।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একইদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo