ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিনকে অনতিবিলম্বে কলেজ থেকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামিয়া কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল ইসলাম বলেন, সাবিনা ইয়াসমিন উপাধ্যক্ষ থাকা অবস্থায় নানা রকম অনিয়ম দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদ তাকে বরখাস্ত করে। এখনো তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। এরই মধ্যে সে শিক্ষা প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষের আসনে বসে থাকে। এ ধরনের ঔদ্ধত্য আচরণের কারণে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সকল শিক্ষক কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র- ছাত্রীবৃন্দ এই মানববন্ধন করছে বলে জানান তিনি।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)