ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ১২ কেজি গাঁজা নিয়ে ধরলা নদী পাড়ি দেওয়ার চেষ্টাকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার(১৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রীজের পূর্ব পার্শ্বে ব্রীজের নিচে নদীর কিনারায় একটি ইঞ্জিন চালিত ডিঙ্গী নৌকায় মাদক পরিবহনের সময় মোট ৪টি প্যাকেটে ১২ কেজি গাঁজাসহ ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকার মাদক কারবারি মোঃ রশিদুল ইসলাম (২৪), যতিন্দ্র নারায়ন এলাকার মোঃ চট্ট মিয়া (২৯) ও মোঃ হাফিজুল ইসলাম (২৪)কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)