• সমগ্র বাংলা

মুক্তাগাছা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  ময়নমনসিংহের মুক্তাগাছায় স্বৈরাচার হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তাগাছা উপজেলা বিএনপি। শহরের  নন্দীবাড়ী সাবেক মেয়র মরহুম রেজুন সাহেবের বাড়ির সামনে  ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতার শুরুতেই আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বলেন খুনি হাসিনা ও তার দোসরদের ছাত্র জনতার ওপর গুলি বর্ষণের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে। এ দেশ গনতান্ত্রিক উপায়ে চলবে, সবার সমান কথা বলার অধিকার থাকবে এবং দুর্নীতিবাজদের বিচার হবে।

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, শহর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন আল আজাদসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজার হাজার কর্মী অংশগ্রহন করেন। এছাড়াও মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন বিএনপির নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo