• সমগ্র বাংলা

আমরা দেশের জনগণের পাশে আছি এবং থাকব: মা‌নিকগ‌ঞ্জে মেজর জেলারেল মো: মঈন খান 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ সাভার সেনানিবাসের জিওসি মেজর জেলারেল মো: মঈন খান বলেছেন, দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। এখানে কেউ ছোট না আবার কেউ বড় না, সবাই সমান। আমরা দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দেশ ও দেশের মানুষের জন্যে কল্যাণ করে যাব। আমরা দেশের জনগণের পাশেই আছি এবং থাকব।

সোমবার (১২ আগস্ট) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকার নাজিরপুর গ্রামে রাধা গোবিন্দ জিউর আখড়া পরিদর্শন ও এলাকার হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল মো.মঈন খান আরো বলেন, সবচেয়ে বড় কথা হলো নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। এলাকায় ছোট ছোট দল করে পাহারা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করবেন। কোন সমস্যা হলে আমাদের গার্ড আছে জানাবেন । তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।

মেজর জেনারেল মঈন খান আরও বলেন, দেশটা আমাদের সবার তাই সবাই দেশ প্রেম নিয়ে এই দেশটাকে গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক কোনো ছাড় পাবে না। কেউ গুজবে কান দিবেন না। দয়া করে কেউ কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। সবাই মিথ্যা প্রচার ও গুজব হতে বিরত থাকবেন। পুলিশ থানায় কাজ শুরু করেছে, সিভিল প্রশাসন আছে আপনাদের সেবায় আর আমরাও আছি। যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে সেনাবাহিনীর আছে ও থাকবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুনায়েত উল্লাহ শাহ চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, লে: কর্নেল সানজিদ, উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবিবুর রহমান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মো: শাহনুর ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ঘোষ, সেনাকর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo