• প্রশাসন

নতুন প্রত্যয় নিয়ে মাঠে নামলো নওগাঁর পুলিশ সদস্যরা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: দীর্ঘ এক সপ্তাহ পর নতুন প্রত্যয় নিয়ে নওগাঁয় পুলিশের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সোমবার সকাল থেকে শহরের মুক্তির মোড়ে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে স্বস্তি নেমে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে। 

এদিকে কাজে ফেরায় সাধারণ শিক্ষার্থী ও বিএনপিসহ সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের। এদিকে পুলিশ সদ্যরা আবারো কাজ যোগ দেওয়ায় শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যেতে চান।

এসময় বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে বিএনপ্#ি৩৯;র পক্ষ থেকে উপস্থিত সকল পুলিশ সদস্য, ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং দায়িত্বরত সাংবাদিকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, ফৌজিয়া হাবীব খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা, জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বায়েজিদ হোসেন পলাশ, মামুনুর রহমান রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্য তানজীম বিন বারী, আরমান হোসেন, সুরাইয়া জামান মুন, সাদমান সাকিব, হানিফ, রাফি এবং আবির উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন গত কয়েকদিন আগে থেকেই সেনাবাহিনী সদস্যদের সহযোগিতায় থানার অভ্যন্তরীণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং সেনাবাহিনীর সাথে যৌথ টহলও চলমান ছিলো। আজকে থেকে নতুন প্রত্যয় বুকে ধারণ করে পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা কাজ করে যাবে।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo