• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ৯ কেজি ১'শ গ্রাম গাঁজা উদ্ধার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ কেজি ১'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। রোববার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তা থেকে এ মাদক জব্দ করা হয়।

জানা গেছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক পাচারকারী একটি চক্র সবজির বস্তায় গাঁজা ভরে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানাই। পরে শিক্ষার্থী আবু সাইদ খন্দকার, শাকিল, লাইজু ও আবু সফিয়ান জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের পাশে অবস্থান নেয়। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করেন শিক্ষার্থীরা। তখন ওই ব‍্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে বস্তাটি থানায় নেওয়া হয়। সেখানে এর ভেতর থেকে মিষ্টি কুমড়া, আলু ও পেঁয়াজের সঙ্গে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে পাওয়া একটি মুঠোফোন থানায় জমা দেন শিক্ষার্থীরা। 

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, জব্দ করা বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo