• খেলাধুলা

বার্সেলোনা ছেড়ে গেলেন সের্হিও রবের্তো

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ অবশে বার্সেলোনা ছেড়ে গেলেন সের্হিও রবের্তো। ৩২ বছর বয়সী অধিনায়কের বিদায়ের ব্যাপারটি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।

মাত্র ১৪ বছর বয়সে বার্সার ফুটবলার গড়ার প্রতিষ্ঠান লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর ২০১০ সালের নভেম্বরে যোগ দেন সিনিয়র দলে।  

ক্লাব ক্যারিয়ারে বার্সার জার্সিতে মোট ৩৭৩টি ম্যাচ খেলেছেন রবের্তো। গোল করেছেন ১৯টি। এর মধ্যে ২০১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে বার্সার ৬-৫ গোলে জেতা ম্যাচে তার করা গোলটি সবচেয়ে বিখ্যাত।  

২০২৩-২৪ মৌসুমে টালমাটাল অবস্থায় থাকা বার্সার অধিনায়কের দায়িত্বে ছিলেন রবের্তো। তবে জুনে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ের গুঞ্জন উঠতে শুরু করে। এতদিন পর জানা গেল, ক্লাব ছেড়েছেন তিনি।  

বার্সার জার্সিতে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৭টি লা লিগা ও ৬টি কোপা দেল রে জেতার স্বাদ পেয়েছেন রবের্তো। এছাড়া দুইবার ক্লাব বিশ্বকাপও জিতেছেন তিনি। ছিলেন ক্লাবের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির সতীর্থ।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo