• প্রশাসন

না.গঞ্জে সীমিত আকারে ৬ থানার কার্যক্রম শুরু

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ  জেলায় ৬ টি থানায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানাতে সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছেন শিক্ষার্থীরাও।

রবিবার (১১ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জের ছয়টি থানায় পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বাদে ছয়টি থানায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর, সোনারগাঁও, রুপগঞ্জ ও আড়াইহাজার থানায় আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে । তবে সিদ্ধিরগঞ্জ থানা পুড়ে যাওয়ায় সেখানে এখনো কার্যক্রম শুরু হয়নি।

উল্লেখ্য, কোটা আন্দোলনের পর গত ৫ আগস্ট থেকে দীর্ঘদিন যাবত থানার কার্যক্রম বন্ধ ছিল। এতে করে থানায় আসা সাধারণ মানুষেরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। থানায় পুলিশ না থাকায় জেলার বিভিন্ন স্থানে চুরি ছিনতাই চাঁদাবাজি ব্যাপক হারে বৃদ্ধি পায়।

 

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo