• লিড নিউজ
  • প্রশাসন

সমসাময়িক আইনশৃঙ্খলা নিয়ে বিজিবির সংবাদ সম্মেলন

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা হলরুমে আজ শনিবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির আয়োজনে  পুলিশকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন উক্ত প্রেসবিফিংয়ে বলেন, বর্তমানে আমরা একটি খুব কঠিন সময় পার করছি। এই স্থবির অবস্থা থেকে জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে।বিজিবি দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যাতে করে আমরা খুব দ্রুত একটি স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি।সীমান্ত নিরাপত্তা প্রদানের পাশাপাশি অত্র এলাকার আইন শূংখলা রক্ষার্থে নিয়মিত কাজ করছে বিজিবি।জনগনের জীবনযাত্রা কোনভাবে যেন ব্যাহত না হয় বা আইনশূংখলা অবনতি হচ্ছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সংখ্যালঘু প্রসঙ্গে বিজিবির অধিনায়ক বলেন, হিন্দু,  মুসলিম, বৌদ্ধ,  খৃষ্টান বা অন্যকোন ধর্মের যারা রয়েছি তারা সকলেই বাংলাদেশি। তিনি আরো বলেন অন্য ধর্মের যারা রয়েছে তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিজিবির টহলসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীর কারো উপরেই কোন ধরনের সমস্যা আসেনি। উক্ত বিফিংয়ে হাতীবান্ধা থানার ওসি মাহফুজার রহমান, ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্তসহ বিজিবি ও পুলিশির কর্মকর্তা,  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo