• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নিরাপত্তায় চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র নিরাপত্তায় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানার কার্যক্রম চালু হয়েছে। শনিবার সকালে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত হয়ে থানার কার্যক্রম চালু করেন। ভোলাহাট থানা সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে হওয়ায় বিজিবির তত্বাবধানে  পরিচালিত হবে এর কার্যক্রম।
এদিকে সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু সীমান্তের খুব কাছে হওয়ায় এ থানায় নিরাপত্তা দিতে আসতে পারছে না সেনাবাহিনী। তাই বিজিবির নিরপত্তাতেই ভোলাহাট থানার কার্যক্রম চলবে।

এদিকে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ারজাহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহব্বান জানানো হয়। সভায় হিন্দু নারীরা জানান, সরকার পরিবর্তনের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও হামলা বা সংঘর্ষের মতো কোন ঘটনা ঘটেনি।  

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo