• সমগ্র বাংলা

তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করে দিলেন শিক্ষার্থীরা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের ট্যাংকে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে মনে হলে তাঁরা বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের জানান। 

খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি যাচাই করেন। তাতে দেখা গেছে ২ লিটার ২৫ মিলিলিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা প্রায় ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ ছিল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।

মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এই অবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাণে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে। এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo