• সমগ্র বাংলা

বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা\'র পতনে শোকরানা ও শান্তি মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর ঘটনায় সাতকানিয়ায় কেরানীহাটে শোকরানা ও শান্তি মিছিল, পথ সভা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। শুক্রবার (০৯ আগস্ট) বিকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কেরানীহাট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হকটাওয়ার চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

শোকরানা মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুবিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়, আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা শামসুল আলম, মাওলানা মুফতি হারুন, মাওলানা শামসুদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ শুয়াইব, মাওলানা হাফেজ মামুনুর রশিদ, মাওলানা মাহমুদুল করিম প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, সোমবার হাসিনা সরকারের পতনের খবরে সাতকানিয়া উপজেলা কেরানীহাট রাস্তায় নেমে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে। রাস্তার মোড়ে মোড়ে পটকা ফুটিয়ে তারা উল্লাস প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo