• খেলাধুলা

যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। যেখানে যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই বেশ সোচ্চার ছিলেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন তিনি। আন্দোলনকারীদের দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। তিনি ও তাদের কয়েকজনের আহ্বানে সাড়া দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ছাত্র-জনতা।

এবার তাদের প্রতিনিধি হয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ। আর এবার দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের কাঁধে। তবে সেই দায়িত্ব ৭ মাসের ব্যবধানে হারাতে হয়েছে তাকে। যেখানে এবার দেখা যাবে আসিফকে। তার অধীনেই পরিচালিত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন।

বিসিবি সভাপতি পাপন ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কাজ করতে হবে আসিফের নেতৃত্বাধীন বোর্ডে।আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo