• সমগ্র বাংলা

লোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত শহীদ ইসমাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে সকল সাড়ে দশ টায় উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাধারণ ছাত্র - জনতা উপস্থিত ছিলেন।

পরে তার নিজ গ্রাম দর্জি পাড়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম শেষে দাফন করা হয়। উল্লেখ্য, ইশমাম লোহাগাড়ার দর্জিপাড়ার মরহুম মো: নুরুল হকের ছেলে। শহীদ ইশমাম তিন ভাইয়ের মধ্যে ২য় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চবিদ্যালয়ে পড়ত। অল্পবয়সে বাবাকে হারিয়েছিল সে।

সম্প্রতি পরিবারের আর্থিক দৈন্যতার কারণে একটা দোকানে চাকরি নিতে ঢাকায় যায়। গত ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায়  গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। মঙ্গলবার রাত ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর গতকাল বুধবার বিকেল ৪টায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo