• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পঞ্চগড়ে বাংলাদেশ আইনজীবী ফোরামের অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ভারতীয় রিপাবলিক বাংলাসহ কয়েকটি গণমাধ্যম আন্তর্জাতিক মহলে ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবকে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের নাম তুলে ধরার নিন্দাসহ অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পঞ্চগড়। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে আইনজীবি সমিতির অফিসে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানান ফোরামটির নেতৃবৃন্দরা।

এ সময় লিখিত বক্তব্যে ফোরামটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ এর পর লুটপাট, সহিংসতা,ভাংচুর, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন,ধর্মীয় উপসনালয়ে হামলা,বিচ্ছিন্ন এবং অনাকাঙ্খিত কিছু ঘটনা সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ঘটেছে।বাংলাদেশকে অস্থিরতা তৈরীর চেষ্টা করার জন্য একটি মহল কাজ করছে, এর আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

কারণ আমরা ইতি মধ্যেই প্রত্যেকটি সংখ্যালঘু পরিবারের সাথে কথা বলেছি, দেখা করেছি, তারা নিজেরাই জানিয়েছে তাদের সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।পঞ্চগড় জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এসব ঘটনার সাথে বি.এন.পি বা তার কোন অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ কোন ভাবেই জড়িত নয়। অনাকাঙ্খিত এসব ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

উক্ত প্রতিবাদ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড.মজনুর রহমান,সিনিয়র অ্যাড.এ হাসান প্রধান,অ্যাড.আব্দুল্লাহ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo