• বিনোদন

শিক্ষার্থীদের সঙ্গে রাস্তা পরিষ্কার করতে আগ্রহী পারসা ইভানা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভিন্ন এক বাংলাদেশ দেখা যাচ্ছে। রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিকের কাজ- সবটাই সামলাচ্ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টে এ কথা জানান অভিনেত্রী।

পারসা লিখেছেন- 'উত্তরায় সড়ক পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে রঙ করার কাজে আমি সাহায্য করতে পারি।'এরপর ওই পোস্টের কমেন্টে ব্যাপক আগ্রহ প্রকাশ করে পারসা আবারও লেখেন- 'একটা বিশ্বস্ত সোর্স দরকার, আমাকে জানান আপনারা- কোথায় আসতে হবে।'

সেই পোস্টের পর বেশ প্রশংসায় ভাসেন এই অভিনেত্রী। তার উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ দেখে সাধুবাদ জানান তার অনুরাগীরা। এর আগে সামাজিক মাধ্যমে ছাত্রদের রাস্তা পরিষ্কার করার কাজের কিছু ছবি পোস্ট করে পারসা লেখেন- 'আমরাই বাংলাদেশ'।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংকার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে টানাপোড়েন চলছিল শেখ হাসিনা সরকারের। শেষপর্যন্ত এক দফা সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে তার পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo