• সমগ্র বাংলা

নীলফামারীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে চরমোনাই পীরের কর্মীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ গত ৫ আগস্ট সোমবার সরকার পতনের পর থেকেই নীলফামারী শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশকে দেখা যায়নি। তিন দিন ধরে শহরে ট্রাফিক পুলিশ না থাকায় এক প্রকার বিশৃঙ্খল অবস্থায় যান চলাচল করছে। 

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে নীলফামারী শহরের বিভিন্ন জায়গায় যানজটে নিরসনে কাজ করছেন চরমোনাই পীররে কর্মীরা।

এসময়ে দেখা যায়,  সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত শহরে যানবাহন চলাচল শৃঙ্খলা ফিরাতে নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার নেতাকর্মীরা।এতে কর্মীরা লাঠি হাতে নিয়ে শহরের বিভিন্ন স্থানে দাড়িয়ে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের কাজ করছেন।

এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভী মুহাম্মদ ইয়াসিন আলী। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান বাপ্পী সহ পৌর শাখার নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo