• লিড নিউজ
  • জাতীয়

শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি: জয়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে আশ্রয় চাননি। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র শেখ হাসিনার আশ্রয় চাওয়ার অনুরোধে সাড়া দেয়নি এ ধরনের খবর সত্য নয় বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। 

মঙ্গলবার (৬ আগস্ট) এনডিটিভির সঞ্চালক শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া ও যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল নিয়ে প্রশ্ন করলে এসব কথা জানান তিনি।

জয় জানান, তার মা রাজনীতি থেকে অবসরে যাবেন এবং জীবনের বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। 

গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর বলেছেন, খুবই অল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি চান তিনি। এখন তিনি ভারতে আছেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্য যেতে পারেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে কথা বলে এনডিটিভি। তবে তিনি জানান, যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।

মন্তব্য (০)





image

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

image

৮০ টাকার নিচে মেলে না কোন সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ

নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...

image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

  • company_logo