• জাতীয়

ভারতের সঙ্গে বাংলাদেশের রেল বন্ধ, সব ফ্লাইট বাতিল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ সোমবার থেকে বন্ধ রয়েছে। একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বড় ভারতীয় বিমান সংস্থাগুলো বাংলাদেশে যাওয়া এবং আসা উভয় রুটে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সোমবার বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতেই আছেন। রেল কর্মকর্তারা বলছেন, সীমান্তে নিরাপদে আসা-যাওয়ার নিশ্চয়তা পাওয়ার আগে আর রেল চলাচল শুরু হবে না।

গত কয়েক সপ্তাহ ধরে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের যাত্রা ব্যাহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২১ জুলাই থেকে দৈনিক এই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হচ্ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে। 

মন্তব্য (০)





image

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই...

১

নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি ...

image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

২

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

৪

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৫

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

  • company_logo