• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও জেলার সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র-জনতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র-জনতা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে ঠাকুরগাঁও বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে সাধারণ মানুষকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে শহরে মোড়ে মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন।

ঠাকুরগাঁও বিভিন্ন এলাকা থেকে আসা সড়কগুলো গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড় মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগছে জট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন।

কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টা এ দুই মোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।

ট্রাফিকের কাজ করা ছাত্র তানজিম নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয় চৌরাস্তা মোড়ে। সে একটি কলেজে পরে। কলেজ বন্ধ থাকায় এখানে এসে ট্রাফিকের কাজ করছেন।

তিনি বলেন, এখন যেহেতু ট্রাফিক নেই, তাই সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সকাল সকাল থেকে এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছি। মানুষের জন্য এ কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এদিকে সকাল থেকে নগরীর কোথাও কোনো ট্রাফিক, পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।কাজ করছে ছাত্র তানজিম, রোদ্র,প্রাচুরর্য,সুমন প্রভাত,তামিম

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo