• বিনোদন

শাহরুখকে নিয়ে যা বললেন জন সিনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ শাহরুখকে বরাবরই পছন্দ করেন জন সিনা। সম্প্রতি অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষ্যে এক ফ্রেমে ধরা দিয়েছেন বলিউডের ‘বাদশা’ ও ডব্লিউডব্লিউই তারকা জন সিনা। দু’জনের কী কথা হয়েছে তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছিল বেশ আলোচনা-সমালোচনা। অবশেষে সেই কৌতূহল বিষয় নিয়ে কথা বলেছেন জন সিনা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘শাহরুখ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা সেই সময় আমার জন্য খুব জরুরি ছিল। অনুপ্রেরণা বললেও কম বলা হবে। আমার জীবনে একটি বিশেষ পরিবর্তনের প্রয়োজন ছিল। তা সুষ্ঠু ভাবে কার্যকরী করে তোলার জন্য শাহরুখের কথাগুলি অনেকটাই সাহায্য করেছে।

’তিনি আরও বলেন, ‘আর সেই পরিবর্তনের পর থেকেই…কী যে বলি! জীবন দুর্দান্ত গতিতে ছুটছে! আমার জ্যাকপটগুলি আমি চিহ্নিত করতে পেরেছি। কঠোর পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞ। যাতে সেগুলি নষ্ট না হয়, সে দিকে মনোযোগী হব আমি।’তার জীবনে যে মানুষটার এতটা প্রভাব রয়েছে, তার সঙ্গে মুখোমুখি দেখা ও হাত মেলানোর মুহূর্তে আবেগঘনিত হয়ে পড়েন ডব্লিউডব্লিউই তারকা জন সিনা। কীভাবে তার জীবনের সঙ্গে জুড়ে রয়েছেন, তা জানালেন শাহরুখকে। তিনি অসাধারণ। একই সঙ্গে সহানুভূতিশীল ও দয়ালু।

আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।জন সিনার এই পোস্ট দেখে ভক্তেরা তার রীতিমতো ভক্ত হয়ে উঠেছেন এবং প্রশংসা করেছেন। সকলেই বলছেন যে জন সিনাকে পাগড়িতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। মুকেশ আম্বানিও জন সিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।কাজের ক্ষেত্রে, জন সিনাকে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা যাবে ‘হেডস অফ স্টেট’ ছবিতে। যার শ্যুটিং চলছে। জন সিনা ছাড়াও অনেক আন্তর্জাতিক সেলিব্রিটি রাধিকা এবং অনন্তের বিয়েতে অংশ নিয়েছিলেন। এরমধ্যে রয়েছে কিম কার্দাশিয়ান ও তার বোন, নাইজেরিয়ান গায়িকা রেমা এবং আরও অনেকে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo