• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অপহৃত যুবক রাহিমুল ইসলাম মাফুজ (৩৪)কে উদ্ধার করেছে পুলিশ। রোববার(৪ অক্টোবর) সকালে ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রাহিমুল হা‌তিয়া ইউনিয়‌নের ব‌্যাপা‌রিপাড়া গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছে‌লে।

জানা গেছে, গত ২৩ জুলাই উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের ব‌্যাপা‌রিপাড়া থেকে রাহিমুল ইসলাম মাফুজকে অপহরণ করেন দুর্বৃত্তরা। গত ১ আগষ্ট বাদী হয়ে থানায় অপহরন মামলা করেন রাহিমুলের স্ত্রী রেবা বেগম। অপহরনের শিকার রাহিমুল ইসলাম মাফুজের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান জানান। 

রোববার সকালে মামলার বাদী রাহিমুলের স্ত্রী রেবা বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারার মাদ্রাসার ১'শ গজ পূর্ব দক্ষিন দিকে রাস্তার পাশে হাত-পা বাধা অবস্থায় রাহিমুলকে উদ্ধার করা হয়। এ মামলার তদন্ত চলমান রয়েছে।এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, উদ্ধার রাহিমুল ইসলাম মাফুজকে সোমবার(৫ আগষ্ট) আদালতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo