• বিনোদন

ভূমিধসে বিধ্বস্ত কেরালায় ২৫ লাখ টাকা দিয়ে পাশে দাঁড়ালেন আল্লু অর্জুন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভারতের কেরালায় ওয়েনাডে ভূমিধসে বিধ্বস্ত হয়ে মৃত্যুপুরীতে রূপ নিয়েছে; নিহত ছাড়িয়েছে সাড়ে তিনশো। এখনও নিখোঁজ শতাধিকেরও বেশি।এমন অবস্থায় বিপর্যয় মোকাবেলা করতে শুরু হয়েছে উদ্ধারকাজ। এরই মধ্যে দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান আল্লু অর্জুন। তিনি লিখেছেন, ভূমিধসে কেরালায় যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত।

কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।সামাজিক মাধ্যমে পোস্টের পর আল্লু আর্জুনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তার অনুরাগীরা। অনেকে গর্ববোধ করছেন অভিনেতাকে নিয়ে।

এদিকে আল্লু অর্জুনের কাজের ক্ষেত্রে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি 'পুষ্পা টু'। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই ছবির মুক্তি পিছিয়ে গেছে। সূত্রের খবর, পরিচালক সুকুমার এখন সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করতে চাইছেন। যেখানে ভিএফএক্সের গুণ নিয়ে কাজ করা হবে। দর্শক টানতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo