• সমগ্র বাংলা

মাটির দেয়াল ধসে মা-ছেলে নিহত 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় অতি ভারি বর্ষণে কারণে বাড়ির মাটির দেয়াল ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলার ছদাহা ইউনিয়নের পশ্চিম আফঝল নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোহিনুর আক্তার (৩৬) ও ছেলে মো.ওয়াফি (৫) একই ঘটনায় মো.জারিফ (১২) নামে আরেক ছেলে আহত হয় ।

ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়'রা জানান, অতি ভারি বর্ষণে কারনে মাটির বাড়ির দেয়াল ধসে বৃহস্পতিবার বিকেলে ওই তিনজন আহত হলে ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পরে তিনজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ওয়াফিকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়ার পথে সে মারা যায়।  

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,‘দেয়াল ধসে নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo