• খেলাধুলা

রোহিত শর্মাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। এবার সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে দুই দল। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত শর্মাদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে লঙ্কানরা।

টি-টোয়েন্টিতে বিশ্বজয়ের পর আজই প্রথম মাঠে নামলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নতুন কোচ গৌতম গম্ভীরের অনুরোধের পর এই সিরিজ খেলতে এসেছেন। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুক্রবার লঙ্কান দলে আজ অভিষেক হয়েছে মোহাম্মদ শিরাজের। ২৯ বছর বয়সী এই পেসারকে প্রথম শ্রেণির খেলার পারফর্ম দেখে দলে নেওয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে আজ প্রথম ম্যাচ খেলতে নামছেন চারিথ আসালঙ্কা।

ভারতীয় দল থেকে বাদ পড়েছেন রিশভ পান্ত। দলে ফিরেছেন ওয়ানডে দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। এছাড়া দলে ফিরেছেন শ্রেয়ার আয়ার। 

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়াল্লাগে, আকিলা ধনঞ্জয়া, অসিথা ফার্নান্ডো, মোহাম্মদ শিরাজ,

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo