• জাতীয়

কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন। 

স্পীকার শিরীন শারমিন চৌধুরী ১ আগস্ট(বৃহস্পতিবার) প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। 

পরবর্তীতে স্পীকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ  নেন। 

স্পীকার পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন কোটা আন্দোলনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন। 

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি এবং হুইপ সানজিদা খানম এমপি এসময় উপস্থিত ছিলেন। 

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

image

৮০ টাকার নিচে মেলে না কোন সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ

নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...

image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

  • company_logo