• প্রশাসন

কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

জানা গেছে,, সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন এলাকায় গত ৩০ জুলাই এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে চোর সন্দেহে মারপিট করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে কুড়িগ্রাম থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে উদ্ধার করে ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। 

পুলিশ জানায়, কুড়িগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওই যুবকের সাথে কথা বলে বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন এবং সে তার নাম ওমর ফারুক বলে জানায় কিন্তু তার ঠিকানা সঠিকভাবে বলতে পারে না। এরপর আশেপাশের জেলার বিভিন্ন থানায় খোঁজ করতে থাকে পুলিশ এবং একপর্যায়ে কুড়িগ্রাম থানা পুলিশ তার ঠিকানা নিশ্চিত করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকায়। মানসিক ভারসাম্যহীন যুবকের পিতা বাছেদ আলীকে সংবাদ দিয়ে গত ৩১ জুলাই কুড়িগ্রাম থানার নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়া হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, আমরা ইতিপূর্বেও বিভিন্ন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন নাগরিকদের তাদের পরিবারবর্গের কাছে ফিরিয়ে দিয়েছি। কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তায় জেলা পুলিশ বদ্ধ পরিকর।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo