• খেলাধুলা

জরিমানা দিয়েও কোয়ার্টার ফাইনালে কানাডা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ড্রেন কেলেঙ্কারির ঘটনায় কানাডা নারী ফুটবলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। এতে হুমকিতে পড়েছিল তাদের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন। কিন্ত সকল প্রতিবন্ধকতা দূর করে অবশেষে শেষ আটে নিজেদের নাম লিখেছে কানাডা।

গতকাল বুধবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে কানাডা। এতে ৩ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ-এ তে রানার্স আপ হয়েছে তারা। সেমিফাইনালে ওঠার ম্যাচে শনিবার মার্শেইয়ে জার্মানির মুখোমুখি হবে কানাডা। 

সমান ৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়া গ্রুপ পর্বের খেলা শেষ করেছে তিনে থেকে। তারাও উঠেছে কোয়ার্টারে। তিন গ্রুপ থেকে তৃতীয়স্থানের সেরা দল হিসেবে কোয়ালিফাই করেছে কলম্বিয়া। তাদের সঙ্গে একইভাবে কোয়ালিফাই করেছে ব্রাজিলও।

গ্রুপ পর্বের তিন ম্যাচের ৩টিতেই জিতেছে কানাডা। কলম্বিয়ার আগে নিউজিল্যান্ড ও ফ্রান্সকেও হারায় তারা। এতে কানাডার পয়েন্ট হওয়ার কথা ছিল ৯। হতে পারতো গ্রুপ চ্যাম্পিয়নও। কিন্তু ফিফা জরিমানার ৬ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট হয়েছে ৩।

এর আগে নিউজিল্যান্ডের অনুশীলনের ভিডিও ড্রোনের মাধ্যমে গোপন ধারণ করার অভিযোগ ওঠে কানাডার কোচিং স্টাফদের বিরুদ্ধে। গুপ্তচরবৃত্তির অভিযোগে পয়েন্ট জরিমানার সঙ্গে তিন কোচকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। এরপর কানাডা ফুটবলকে অর্থ জরিমানাও করে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo