• সমগ্র বাংলা

পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, সম্প্রতি দেশে মাছ চাষে ব্যাপক সফলতা এনে দিয়েছেন মৎস্যজীবীরা। তবে কিছু কিছু মৎস্য চাষিরা মাছের খাবারের সাথে বিভিন্ন রাসায়নিক খাদ্য মিশিয়ে খাওয়ানোর কারণে দ্রুত মাছ বৃদ্ধি পাচ্ছে। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় বড় হচ্ছে না। এই মাছ স্বাস্থ্য সম্মত হচ্ছে না। তাই সকলকে দায়িত্ব নিয়ে স্বাস্থ্য সম্মত মাছ চাষ করার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু বক্কর সিদ্দিকী, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে সরকারি স্টাফ কোয়ার্টার পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। অনুষ্ঠানে সদর উপজেলার তিনজন মৎস্য চাষিকে সম্মাননা স্মারক  প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo