• সমগ্র বাংলা

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী  

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বরেণ্য অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন এমপি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, পৌর মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা ও জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাশেদ।  

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি  উপস্থাপনায় ছিলেন মৎস্যবীজ উৎপাদনকারী খামার ব্যবস্থাপক মোঃ মনজুরুল হক। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকগন জানান, আগামী ৫ আগস্ট এ মৎস্য সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo