• সমগ্র বাংলা

কালীগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ “ভরবো মাছে মোদের  দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য জাতীয়  মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একই স্থানে  সাংবাদিকদের সাথে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালী স্থানীয় কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। কালীগঞ্জ প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, মৎস্যচাষী রুহুল আমিন প্রমুখ। 

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, মৎস্য চাষী, ব্যবসায়ি, স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo