• বিনোদন

হিন্দু নন, মুসলমানও নন তাহলে কোন ধর্ম মানেন কারিনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা কারিনা কাপুরের বড় ছেলে তৈমুর খানের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভার বদৌলতে বেরিয়ে এসেছে পতৌদি পরিবারের অনেক কথা। সাইফ পত্নীর ধর্ম নিয়েও কথা বলেছেন ললিতা। জানিয়েছেন, কারিনা হিন্দু নন, ইসলামও গ্রহণ করেননি। তবে কোন ধর্ম অনুসরণ করেন তিনি? সে উত্তরও দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন এক পডকাস্টের মুখমুখি হন ললিতা। সেখানে সাইফ পরিবার সম্পর্কে মুখ খোলেন তিনি। জানান, কারিনা হিন্দু নন, মুসলমানও নন। তিনি তার মা ববিতা কাপুরের ধর্মকেই অনুসরণ করেন। তিনি খ্রিস্টান। যিশুই কারিনার আরাধ্য দেবতা।

ভিন্ন ধর্মের অনুসারী এর আগেও পতৌদি পরিবারের বউ হয়ে এসেছে। সাইফের মা শর্মিলা ঠাকুর। মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদিকে বিয়ের সময় গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। নামও পাল্টেছিলেন। হয়েছিলেন আয়েশা বেগম।

এদিকে সাইফের ঘরণী হয়ে এলেও শাশুড়িকে অনুসরণ করেননি কারিনা। নামের শেষেও ব্যবহার করেন না খান পদবী। এবার ন্যানি ললিতা ফাঁস করলেন তার ধর্ম বিশ্বাসের কথা। যা শুনে যারপরনাই অবাক নেটাগরিকরা। তবে বিষয়টি নিয়ে কিছু বলেননি কারিনা। 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo