• সমগ্র বাংলা

কোটা আন্দোলনে ঢাকায় নিহত পিবিআই কর্মকর্তার লাশ ঈশ্বরগঞ্জ থেকে উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  কোটা আন্দোলনে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত নারায়ণগঞ্জ পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভুঁইয়ার লাশ ঈশ্বরগঞ্জের কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থান  থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ পিবিআই এর উপ পরিদর্শক আশরাফ জানান, গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মৃত্যু বরণ করেন। তৎসময়ে ঘটনার পারিপার্শ্বিকতায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়ি কালান্দর গ্রামে নিয়ে আসে। পরে পারিবারিক কবরস্থানে স্বাভাবিক নিয়মে দাফন করা হয়।

এঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আক্তার দিনা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে বলে উপ পরিদর্শক আশরাফ জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo