• খেলাধুলা

নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ রাফি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে হিট থেকেই বাদ পড়লেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। নিজের হিটে পঞ্চম হয়েছেন ১৯ বছর বয়সী এই সাঁতারু।

১০টি হিট মিলিয়ে ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৯তম হয়েছেন তিনি। সেরা ১৬জন জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে ।

 

অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের জন্য আকাশ-কুসুম কল্পনার মতোই। তাই নিজের সেরা টাইমিং করার প্রত্যয় নিয়ে প্যারিসে যান রাফি। সেই লক্ষ্যে তিনি সফলই বলা যায়। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। অলিম্পিকে গিয়ে আজ ৫৩.১০ সেকেন্ডে রেস শেষ করেন তিনি।

রাফির মতো এর আগে গত রোববার হিটেই বাদ পড়েন শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জন শুটারের মধ্যে ৬২৪.২ স্কোর নিয়ে তার অবস্থান ছিল ৪৩তম।

এদিকে আগামীকাল আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে ইতালির মাউরো নেসপোলির মুখোমুখি হবেন সাগর ইসলাম। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি জায়গা করে নেন তিনি। ৩ আগস্ট মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পুলে নামবেন সোনিয়া খাতুন। একইদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা রয়েছে ইমরানুর রহমানের।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo