• লিড নিউজ
  • জাতীয়

আগামীকাল থেকে স্বাভাবিক সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিস সময়ের স্বাভাবিক সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।  বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে। 

২৮ জুলাই থেকে ৯ টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলে আসছে।

তবে জরুরি সরকারি পরিষেবা যেমন, হাসপাতাল ও এর চিকিৎসক-কর্মী-স্টাফ এবং সেবাসংশ্লিষ্ট পরিবহণ এ সূচির বাইরে ছিল। এ ছাড়া জরুরি পানি, গ্যাস, বিদ্যুৎ ও সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিবহণও এর আওতামুক্ত। অর্থাৎ সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগের মতোই ২৪ ঘণ্টা সেবা দেবে। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে নির্বাহী আদেশে ৩ দিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা ছিল। সময় কমিয়ে ওই ২ দিন চলে পুঁজিবাজারে লেনদেনও। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময় ধীরে ধীরে শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত অফিস চলছে ৬ ঘণ্টা করে। কাল থেকে ৮ ঘণ্টা অফিস শুরু হচ্ছে।

এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

১৯ জুলাই রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন ও দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। এখনও দেশের অনেক স্থানে বিরতি দিয়ে দিয়ে কারফিউ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, সরকারি অফিস আগের নিয়মে কবে থেকে ফের চালু হবে তা পরে দেশবাসীকে জানানো হবে। 

মন্তব্য (০)





image

বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কো...

নিউজ ডেস্ক : বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহে...

image

যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্র...

নিউজ ডেস্ক : যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জা...

image

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

নিউজ ডেস্ক : দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্...

image

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির ...

image

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

নিউজ ডেস্ক : দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারে ...

  • company_logo