• সমগ্র বাংলা

শিবচরে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাপের কামড়ে তানিয়া (২৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তরবাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া একই গ্রামের সৌদি প্রবাসী দিলু মল্লিকের স্ত্রী ও এক সন্তানের জননী। তিনি এক সন্তানের জননী ও ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জানা যায়, রবিবার দিবাগত রাতে তানিয়া তাদের বসতঘরের দরজা খুলে বাইরে বের হতে যায়।

দরজার সামনে পা ফেলতেই একটি সাপ কামড় দেয়। তানিয়ার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় দাদন হাওলাদার নামে এক কবিরাজের কাছে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, আমি বাড়ি ছিলাম না। খবর শুনে বাড়িতে গিয়ে তাঁর আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে ওঝার কাছে নিয়ে যাই। পরে ওঝা বিষ নামিয়ে বলেন বিষ নেমে গেছে। তারপরও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে আসার পরে তার মৃত্যু হয়। আবার ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমার নাতিটা এতিম হয়ে গেলো। সাপের কামড়ে আমার পুত্রবধূর এমন মৃত্যু হবে সেটা মেনে নিতে পারছি না। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজিজুল হক খান বলেন, হাসপাতালে আনার আগেই তানিয়ার মৃত্যু হয়।

স্থানীয় ফকির বা কবিরাজের কাছে না নিয়ে প্রথমেই হাসপাতালে নেয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo