• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পৌর এলাকার বিজয় পাড়ার বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।নিহতরা হলেন, সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৫) ও তাদের মেয়ে সন্তান ফাহিমা (৪), সাদিয়া (২)। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, নিহত সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। প্রতিদিন তারা সকাল ঘুম থেকে উঠলেও আজ না উঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ দেখতে পান।এরমধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ টিনের চালের কাঠে ঝুলছিল। স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক কন্যার মরদেহ খাটের পাশে পড়ে ছিল।

তিনি আরও জানান, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এটা হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo