• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে গাঁজা নিয়ে তিস্তা পাড়ি দেওয়ার চেষ্টা, গ্রেফতার করলো পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি গাঁজা নিয়ে তিস্তা নদী পাড়ি দেওয়ার চেষ্টাকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বজরা ইউনিয়নের লাখিয়ারপাড় গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আজিজল ইসলামের ছেলে মফিকুল ইসলাম (৪৫) ও একই এলাকার সোলায়মান আলীর ছেলে মমিনুল ইসলাম(৩২)। জানা গেছে, বজরা ইউনিয়নের কাশিম বাজার নৌকা ঘাট দিয়ে তিস্তা নদী পাড়ি দিয়ে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ।

পরে এসআই রবিউল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে লখিয়ারপাড়া চৌরাস্তা কদমতলী জামে মসজিদ এর সামনে বজরাগামী পাকা রাস্তা উপর থেকে মফিকুল ইসলাম ও মমিনুল ইসলামকে আটক করা হয়।

এসময় তাদের কোমড়ে বিশেষ কায়দায় বাঁধানো লাল পলিথিন ও প্লাস্টিকের শুতলি দ্বারা মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোববার(২৮ জুলাই) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo