• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে পানিতে আটকে তিন শিক্ষার্থীর মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে পানিতে আটকে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই ছাত্রী ও এক ছাত্র।পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরের জনপ্রিয় ওই কোচিং সেন্টারটিতে তারা চার ঘণ্টারও বেশি আটকে ছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।একটি ভিডিওতে দেখা যায়, রাউ-এর আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্ট সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭.১৯ মিনিটে শিক্ষার্থীদের বেসমেন্টে আটকে থাকার খবর পেয়ে দ্রুত তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।উদ্ধার অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেছেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ জানান, বেসমেন্টে কেউ আটকা পড়ে থাকতে পারেন- এমন ধারণায় এখনো উদ্ধার অভিযান চলছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo