• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জামাত-বিএনপির ধ্বংসযজ্ঞ রুখতে মাঠে না থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী আ.লীগের 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ কোঠা বিরোধী আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো জামাত- বিএনপিকে রুখতে মাঠে না থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মাধ্যমে উস্কানী দাতাদের দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন ফরিদপুর আওয়ামীলীগের তৃণমুলের নেতারা। 

শনিবার ( ২৭শে জুলাই)  দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত যৌথসভায় এ দাবী জানান বক্তারা। শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামীলীগের সম্মেলন কক্ষে "শোকাবহ আগষ্ট মাসব্যাপী কর্মসুচী নির্ধারণ" উপলক্ষে আয়োজিত এ সভায় আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।  

বক্তারা জানান, আওয়ামী লীগের দুর্দিনের সময় যে নেতারা মাঠে ছিলেন না তাদের দলে প্রয়োজন নেই। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।  নেতাদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক অবিলম্বে এসব নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo